Current date Oct 29, 2026
বাংলাদেশ

মুকসুদপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

URL copied
Share URL copied

মেহের মামুন, নিজস্ব সংবাদদাতা:

গোপালগঞ্জের মুকসুদপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। ৯ ডিসেম্বর শনিবার সকালে উপজেলা প্রশাসন ও মুকসুদপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে গৃহীত কর্মসুচীর মাধ্যমে আড়ম্বরভাবে দিবসটি পালিত হয়েছে। কর্মসুচীর মধ্যে পতাকা উত্তোলন, দুর্নীতি বিরোধী মানববন্ধন, আলোচনা সভা ও দুনীর্তি বিরোধী শপথ পাঠ অনুষ্ঠান ছিল অন্যতম।


সভার প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসি বিশ্বাস দুর্গা। সভার সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলু। দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক হায়দার হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নজরুল ইসলাম পাননু, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার লায়লা রহমান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সরদার মজিবুর রহমান, রনধীর বিশ্বাস, সাংবাদিক রনি রেজা প্রমুখ।

এর আগে উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের সামনে সাধারণ জনতার সক্রিয় উপস্থিতিতে দুর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সকল সরকারি বিভাগীয় কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...