Current date Sep 9, 2026
বাংলাদেশ

৩১ ডিসেম্বর পর্যন্ত করা যাবে হজের নিবন্ধন

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

হজযাত্রী নিবন্ধনের সময় বাড়লো। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত হজের নিবন্ধন করা যাবে। রোববার (১০ ডিসেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে নিবন্ধনের সময় বাড়ানোর কথা জানায়।

আগের নির্ধারিত সময় অনুযায়ী রোববারই হজের নিবন্ধনের সময় শেষ হওয়ার কথা ছিল।

কিন্তু রোববার বিকেল ৫টা পর্যন্ত মোট ৫ হাজার ৯৩৬ জন হজযাত্রী নিবন্ধিত হয়েছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় এক হাজার ৩৯২ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৪৪ জন নিবন্ধন করেছেন। কিন্তু কোটা অনুযায়ী আগামী বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...