Current date Sep 7, 2026
অর্থনীতি

সকল শাখায় সঞ্চয় পত্র কেনার সুবিধা চালু করেছে জনতা ব্যাংক

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

ব্যাংকিং সেবা গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দিতে এখন থেকে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের চার ধরনের সঞ্চয়পত্র সকল শাখা হতে ইস্যু করছে জনতা ব্যাংক পিএলসি।

রোববার (১০ ডিসেম্বর) ব্যাংকের এমডি এন্ড সিইও মো. আব্দুল জব্বার প্রধান কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সেবার শুভ উদ্বোধন করেন।

ব্যাংকের ডিএমডি মো. রমজান বাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে ডিএমডি মো. কামরুল আহছান, মো. গোলাম মরতুজা ও মো. নূরুল আলম এফসিএমএ, এফসিএ (সিএফও) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান কার্যালয়ের আইসিটি ডিভিশনের জিএম মো. নুরুল ইসলাম মজুমদারসহ অন্যান্য নির্বাহী, কর্মকর্তা ও ব্যাংকের সকল শাখা ব্যবস্থাপক অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

এ সুবিধা চালুর ফলে গ্রাহকরা তাদের নিকটস্থ জনতা ব্যাংকের যে কোন শাখা হতে পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র, তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র এবং পেনশনার সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...