Current date Sep 7, 2026
অর্থনীতি

সোনালী ব্যাংকে অভিযোগ প্রতিকার ও জিআরএস সফটওয়্যার বিষয়ক কর্মশালা

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

সোনালী ব্যাংক পিএলসির উদ্যোগে অভিযোগ প্রতিকার ব্যবস্থা ও জিআরএস সফটওয়্যার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১১ ডিসেম্বর, সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মফিজ উদ্দীন আহমেদ।

কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংক পিএলসির সকল ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দ, প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজারবৃন্দ, সকল জিএম হেডেড শাখা ও সকল জেনারেল ম্যানেজারস’ অফিস প্রধান, জেনারেল ম্যানেজারস’ অফিসের নিয়ন্ত্রণাধীন সকল প্রিন্সিপাল অফিস প্রধান, সকল শাখা প্রধান এবং ভিজিল্যান্স এন্ড কমপ্লেইন্ট ম্যানেজমেন্ট ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজারসহ অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...