Current date Sep 7, 2026
অর্থনীতি

সোনালী ব্যাংকে বিজয় দিবসের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

মহান বিজয় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে সোনালী ব্যাংক পিএলসির উদ্যোগে ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের আদর্শ, চেতনরা ধারণ এবং বিজয় দিবসের তাৎপর্য’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৭ ডিসেম্বর, রবিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আফজাল করিম। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দ, জেনারেল ম্যানেজারবৃন্দ, ডেপুটি জেনারেল ম্যানেজারবৃন্দসহ দেশের সকল শাখার সর্বস্তরের করর্মকর্তা-কর্মচারীরা। সভা শেষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বঙ্গবন্ধু, তাঁর পরিবারের সদস্য ও শহীদ মুক্তিযোদ্ধাদের রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...