Current date Oct 29, 2026
বাংলাদেশ

ভোট বিরোধী কর্মকাণ্ড কঠোরভাবে দেখবে ইসি

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, দ্বাদশ সংসদ নির্বাচনে বিশৃঙ্খলা করা গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী এবং আচরণবিধি অনুযায়ী অপরাধ। সেটি আমরা কঠোরভাবে দেখব।

বুধবার (২০ ডিসেম্বর) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ইসির এমন অবস্থানের কথা জানান তিনি।

ট্রেনে বাসে আগুন দেওয়াসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড ভোটে প্রভাব ফেলবে কিনা এমন বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিশৃঙ্খলা করা আরপিও অনুযায়ী এবং আচরণবিধি অনুযায়ী অপরাধ। সে অনুযায়ী আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছি। অপরাধগুলোর সঙ্গে কেউ সংশ্লিষ্ট থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।

মো. আলমগীর বলেন, কোনো রাজনৈতিক দল যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না চায় সেটা তাদের ইচ্ছা এবং রাজনৈতিক কৌশল হিসেবে তারা ভোটে অংশগ্রহণ না করতে পারেন। স্বাধীনভাবে যেমন নির্বাচনে অংশগ্রহণের অধিকার আছে তেমনি নির্বাচনে অংশগ্রহণ না করার অধিকারও আছে। একই সঙ্গে তারা ভোটারদের ভোটকেন্দ্রে যেতে নিষেধও করতে পারেন, সেটাও কোনো সমস্যা নেই। তবে এসব শান্তিপূর্ণভাবে করতে হবে। কোনো নাশকতা বা বিশৃঙ্খলা করা যাবে না।

সাবেক এই ইসি সচিব বলেন, আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সঙ্গে যারা গোয়েন্দা বিভাগের আছেন তারা অত্যন্ত তৎপর। তারা বিভিন্ন তথ্য বিভিন্ন জায়গা থেকে নিচ্ছেন। কোনো নাশকতার জন্য কেউ চেষ্টা করছে কিনা, সে ব্যাপারে তারা অত্যন্ত সজাগ। তারা যেখানে যখন খবর পাচ্ছেন সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিচ্ছেন।

যাদের ধরা হচ্ছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

তিনি বলেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া, ৩০০ আসনের নির্বাচনের ক্ষেত্রে যে সাড়া পড়েছে, এমন একটি আনন্দ উৎসবের অবস্থা হয়েছে, সেখানে এগুলো কোনো প্রভাব ফেলবে বলে মনে করি না।

নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণভাবেই হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...