Current date Sep 9, 2026
বাংলাদেশ

শুধু শোকজ নয়, এবার ব্যবস্থা: ইসি

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনকারীদের এতদিন শোকজ করা হয়েছে। এখন দৃশ্যমান ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন (ইসি)।এক্ষেত্রে প্রার্থিতা বাতিল করার মতো সিদ্ধান্তও আসতে পারে।

শনিবার (২৩ ডিসেম্বর) নির্বাচন ভবনে এক বৈঠক শেষে এমন তথ্য জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

তিনি বলেন, নির্বাচন কর্মকর্তারা ঢাকার বাইরে ছিলেন। এজন্য আমাদের অনেকগুলো ফাইল পেন্ডিং ছিল। আজ আলোচনার পর পেন্ডিং ফাইল নিষ্পত্তি করেছি।

আচরণবিধি মানাতে পারছেন না কেন- এমন প্রশ্নের জবাবে অশোক কুমার দেবনাথ বলেন, যেকোনো ধরনের অভিযোগ, ভিডিও ক্লিপস যেখান থেকেই আসুক না কেন, সব বিষয় আমরা রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট এসপির কাছে পাঠাবো। তাদের কাছ থেকে আসা তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে।

যশোর, ঝিনাইদহ ও রাজশাহীর তদন্ত রিপোর্ট নিয়ে কী ব্যবস্থা হলো- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটার ব্যবস্থা হয়েছে। প্রতিবেদনে যা পেয়েছি সেটা হলো সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) নির্লিপ্ততার জন্য প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। ঝিনাইদহের শৈলকুপা আর হরিণাকুণ্ডুর ওসির নির্লিপ্ততার প্রমাণ পাওয়া যাওয়ায় তাদের প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে।

এ ছাড়া রাজশাহীতে মামলা হয়েছে। তাই কোনো সিদ্ধান্ত হয়নি। যশোরেও মামলা হয়েছে। যেখানে মামলা হয়েছে সেখানে সিদ্ধান্ত হয়নি।

এত রদবদল তবু কেন পুলিশ, প্রশাসনে নির্লিপ্ততা- এমন প্রশ্নের জবাবে ইসির এ কর্মকর্তা বলেন, প্রশাসনে তো গণহারে নির্লিপ্ততা নেই।

আপনারা কেবল শোকজ করছেন, ব্যবস্থা কেন নিচ্ছেন না- এমন প্রশ্নের জবাবে অশোক কুমার দেবনাথ বলেন, এখন শোকজ করাই কেবল নয়, তাদের (ডিসি, এসপি) প্রতিবেদনের ভিত্তিতে আমরা ব্যবস্থা নেব। কোনো একটি দৃশ্যমান আপডেট আপনারা পাবেন।

তিনি বলেন, যেখানে যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। নির্বাচনী তদন্ত কমিটি আচরণবিধি না মানলে সংশ্লিষ্টদের শোকজ করছে। তবুও সেকেন্ড টাইম করলে এখন ব্যবস্থা নেওয়া হবে।

স্বতন্ত্র প্রার্থীরা ক্ষমতাসীন প্রার্থীদের চাপে রয়েছে- এমন বিষয় উত্থাপন করা হলে অশোক কুমার দেবনাথ বলেন, আমাদের নির্বাচন কমিশন বিভিন্ন জেলা সফর করেছে। তাদের মেসেজ হচ্ছে, কোনোভাবেই যেন পক্ষপাত আচরণ না হয়। আপনারা অচিরেই দেখবেন, যে তারা স্বাভাবিকভাবে প্রচার চালাতে পারবেন। মামলা, প্রয়োজনে প্রার্থিতা বাতিল হতে পারে।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...