Current Date:Apr 27, 2026

সাফা আন্তর্জাতিক অ্যাওয়ার্ড পেল জনতা ব্যাংক

নিউজ ডেস্ক:

সেরা আর্থিক প্রতিবেদন প্রকাশের জন্য সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা)অ্যাওয়ার্ড-২০২২ পেয়েছে জনতা ব্যাংক পিএলসি.। গত ২২ ডিসেম্বর শুক্রবার ভারতের নয়াদিল্লীর রেডিসন ব্লু  হোটেলে সাফা সভাপতি নিহার এন. জে. এরহাত থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন জনতা ব্যাংক পিএলসি.এর এমডি এন্ড সিইও মোঃ আব্দুল জব্বার।

এ সময় ব্যাংকের কোম্পানী সচিব এম এইচ এম জাহাঙ্গীর উপস্থিত ছিলেন। পাবলিক সেক্টর ব্যাংক ক্যাটা গরিতে এ অ্যাওয়ার্ড অর্জন করে জনতা ব্যাংক পিএলসি.।

Share