Current date Sep 9, 2026
বাংলাদেশ

মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুনের ঘটনায় কয়েকজন নজরদারিতে : র‍্যাব

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর তেজগাঁও স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় কয়েকজন সন্দেহভাজনকে নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। এছাড়া সিসি ক্যামেরার ফুটেজ দেখে এরই মধ্যে কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে বলে জানান তিনি।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

তিনি বলেন, তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন দিয়ে পুড়িয়ে মারা ন্যাক্কারজনক কাজ। যারা এই কাজ করেছে তাদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। বেশকিছু সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে যারা প্রকৃত দোষী তাদের শনাক্ত করতে কাজ করে যাচ্ছি। র‌্যাবের গোয়েন্দা নজরদারিতে বেশ কয়েকজন সন্দেহভাজন রয়েছে, যাদের নিয়ে আমরা কাজ করছি।

কমান্ডার খন্দকার আল মঈন আরও বলেন, সিসি ক্যামেরা ফুটেজে যাদের দেখা গেছে তাদের মধ্যে কয়েকজনকে আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেছি। তবে তাদের সরাসরি সম্পৃক্ততা পাইনি। তাদের তথ্যের ভিত্তিতে আরও কয়েকজন সন্দেহভাজনকে নজরদারিতে রেখেছি।

এর আগে গত ১৯ ডিসেম্বর ভোর ৫টার দিকে তেজগাঁও রেলস্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটিতে আগুন দেয় দুর্বত্তরা। দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ হয়ে মা ও শিশুসন্তানসহ চার যাত্রী নিহত হন।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...