Current date Sep 6, 2026
খেলা

যুব বিশ্বকাপের জন্য দল ঘোষণা বাংলাদেশের

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক:

চলতি মাসের ১৯ তারিখ থেকে মাঠে গড়াবে যুব বিশ্বকাপ। আর এবারের আসর অনুষ্ঠিত হবে দক্ষিণ আফিকার মাটিতে। টুর্নামেন্টটি সামনে রেখে আজ নতুন বছরের প্রথম দিনেই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মাহফুজুর রহমান রাব্বির নেতৃত্বে কদিন আগে বয়সভিত্তিক ক্রিকেটে ইতিহাস গড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। প্রথমবারের মতো যুব এশিয়া কাপের শিরোপা জিতেছে ইয়াং টাইগাররা। এবার রাব্বিকে অধিনায়ক রেখেই ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। এ ছাড়া প্রত্যাশিতভাবেই এশিয়া চ্যাম্পিয়ন দলের বেশিরভাগ সদস্যই রয়েছেন যুব বিশ্বকাপ স্কোয়াডে।

বিশ্বকাপ খেলতে উড়াল দেওয়ার আগে ঘরের মাঠে ক্যাম্প হবে যুবাদের। প্রায় সপ্তাহখানেক ক্যাম্পের পর দল উড়াল দেবে দক্ষিণ আফ্রিকায়। সেখানেও তাদের কয়েকদিনের কন্ডিশনিং ক্যাম্প হবে।

আগামী ১৯ জানুয়ারি যুব বিশ্বকাপ শুরুর পর দ্বিতীয় দিনেই মাঠে নামবে বাংলাদেশ। ব্লুমফন্টেইনের মানগাউং ওভালে সে ম্যাচে ২০২০ সালের চ্যাম্পিয়নরা খেলবে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে। দক্ষিণ আফ্রিকার পাঁচটি ভেন্যুতে চলবে এই বিশ্বকাপ আসর। ফাইনাল হবে ১১ ফেব্রুয়ারি। সব মিলিয়ে মোট ৪১টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

যুব বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড

মোহাম্মদ আশিকুর রহমান শিবলি, জিসান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান বরান্ন, আরিফুল ইসলাম, মোহাম্মদ শিহাব জেমস, আহরার আমিন (সহ-অধিনায়ক), শেখ পারভেজ জীবন, মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), রাফি উজ্জামান রাফি, রহানাত দৌদুল্লাহ বর্ষণ, ইকবাল হাসান ইমন, ওয়াসি সিদ্দিকী এবং মারুফা মৃধা।

স্ট্যান্ড বাই- নাঈম আহমেদ, মোহাম্মদ রিজান হোসেন, আশরাফুল হাসান, তানভির আহমেদ ও আকান্ত শেখ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...