Current date Sep 9, 2026
বাংলাদেশ

ধানমন্ডিতে পুলিশ বক্সে অটোরিকশা চালকদের হামলা

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ রোডে ট্রাফিক পুলিশ বক্সে হামলা চালিয়েছে অটোরিকশা চালকরা। এ ঘটনায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম।

তিনি বলেন, ধানমন্ডির প্রধান সড়কে নিয়ম অনুযায়ী অটোরিকশা চালাতে বাধা দেওয়ায় তারা সাত মসজিদ রোডে পুলিশ বক্সে হামলা করেছে। এ ঘটনায় পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

এ বিষয়ে ডিএমপির রমনা ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) সোহেল রানা বলেন, নিয়ম অনুযায়ী ট্রাফিক পুলিশের সদস্যরা ধানমন্ডির প্রধান সড়কে অটোরিকশা চালাতে বাধা দেন। অটোরিকশা চালাতে বাধা দেওয়ায় চালকরা একত্র হয়ে অতর্কিতভাবে পুলিশের ট্রাফিক বক্সে হামলা করে।

তিনি বলেন, এ সময় ঘটনাস্থলের দায়িত্বরত একজন ট্রাফিক পুলিশ সদস্য আহত হয়েছেন। তাকে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা শোনার পর ট্রাফিকের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ আমি উপস্থিত হয়েছি। বিষয়টি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হচ্ছে।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...