Current date Sep 9, 2026
বাংলাদেশ

সৌদির সঙ্গে বাংলাদেশের হজ চুক্তি

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক

চলতি বছর (২০২৪) হজ পালনে সৌদি সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি করেছে বাংলাদেশ। সোমবার (৮ জানুয়ারি) সৌদি আরবের জেদ্দায় স্থানীয় সময় বেলা ১১টায় এ চুক্তি হয়। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার ও সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের উপমন্ত্রী আব্দুল ফাত্তাহ বিন সুলাইমান মাশাত চুক্তিতে সই করেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের যুগ্ম সচিব মো. মঞ্জুরুল হক এ তথ্য জানান। চুক্তি অনুযায়ী এ বছরও এক লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশি হজ পালনের সুযোগ পাবেন বলেও জানান যুগ্ম সচিব।

বাংলাদেশ থেকে হজে যেতে এরই মধ্যে নিবন্ধন শুরু হয়েছে। গত ১৫ নভেম্বর হজের নিবন্ধন শুরু হয়। প্রথম দফায় ১০ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের সময় বেধে দেওয়া হয়েছিল। পরে সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। কিন্তু নিবন্ধনে সাড়া না মেলায় নিবন্ধনের সময় বাড়িয়ে ১৮ জানুয়ারি পর্যন্ত করা হয়।

সৌদির সঙ্গে বৈঠকে সুষ্ঠু ও সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনার স্বার্থে ও বাংলাদেশের হজযাত্রীদের কল্যাণে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানা গেছে।

সৌদি আরব সফরে যাওয়া বাংলাদেশ প্রতিনিধি দলে রয়েছেন- ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম, হজ অফিসের পরিচালক সাইফুল ইসলাম, হজ কাউন্সিলর জহিরুল ইসলাম, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম।

চুক্তির সময় ধর্ম সচিব হজ ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় এবং হজযাত্রীদের সুযোগ বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...