Current date Sep 9, 2026
বাংলাদেশ

শীতে আজও বন্ধ রাজশাহীর সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়

URL copied
Share URL copied

জেলা প্রতিনিধি

সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকায় রাজশাহী জেলার সব প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান আজ সোমবারও বন্ধ থাকবে।

রোববার (২১ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুল ইসলাম।

তিনি বলেন, শীতের কারণে মাধ্যমিক বিদ্যালয় রবি ও সোমবার বন্ধ ঘোষণা করা হয়েছিল। তবে প্রাথমিক বিদ্যালয় বন্ধ ছিল রোববার পর্যন্ত। কিন্তু শীতের তীব্রতা বাড়ার কারণে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি সোমবার পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে রাজশাহী জেলার প্রাথমিক, মাধ্যমিক ও কিন্ডার গার্ডেন স্কুলগুলোও বন্ধ থাকবে সোমবার পর্যন্ত। তবে শীতের তীব্রতা ও সর্বনিম্ন তাপমাত্রা আরও কমলে ছুটি বাড়তে পারে।

নর্থ বেঙ্গল কিন্ডার গার্ডেন অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটির রাজশাহী নগর কমিটির সভাপতি গোলাম সারওয়ার স্বপন বলেন, শীতের কারণে রাজশাহী সব কিন্ডার গার্ডেন স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা আরও নেমে গেলে ছুটি বাড়ানো হবে।

রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, রাজশাহী জেলায় ১ হাজার ৫৭টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। তীব্র শীতের কারণে বিদ্যালয়গুলোতে পাঠদান বন্ধ থাকবে। তাই শিক্ষার্থীদের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। তবে বিদ্যালয়গুলো খোলা থাকবে। বিদ্যালয়ে পাঠদান ছাড়া অন্য কার্যক্রম চালু থাকবে।

প্রসঙ্গত, শনিবার (২০ জানুয়ারি) রাত ১০টার দিকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের উপপরিচালক শরমিন ফেরদৌস চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, ‘মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী রোববার ও সোমবার রাজশাহী জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে। তাই এই দুই দিন জেলার মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হলো।’

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...