Current date Sep 9, 2026
বাংলাদেশ

মুকসুদপুরে অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ২২ লাখ টাকার ক্ষতি

URL copied
Share URL copied

মেহের মামুন, মুকসুদপুর, সংবাদদাতা

গোপালগঞ্জের মুকসুদপুরে অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত হয়েছে। এঘটনায় ২২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানাযায়। সোমাবর ( ২২ জানুয়ারী) ভোর রাতে উপজেলার সালিনাবক্সা বাজারে বিদ্যুৎ এর শটসার্কিট এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে৷ পরে স্থানয়ীরা ও মুকসুদপুর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে৷
এসময় সালিনাবক্সা বাজারের নিরাঞ্জন মল্লিকের ওষুধের দোকান, এনায়েত হোসেনের ওষুধের দোকান, লাবু মোল্যার মুদি দোকান এবং সপন সরকারের সেলুন পুড়ে ছাই হয়েছে৷

মুদি দোকানের মালিক লাবু মোল্যা জানান, প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে বাড়িতে গেছি ভোর রাতে শুনি দোকানে আগুন লাগছে। দোকান থেকে ১ টাকার পণ্যও বের করতে পারিনি সব পুড়ে ছাই হয়েগেছে। আমি নিশ্ব হয়ে গেলাম। আমি সরকারের কাছে সাহায্যের অনুরোধ করছি।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলু জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুৎ এর শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। তদন্ত কমিটি গঠন করা হয়েছে৷

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...