Current date Sep 9, 2026
বাংলাদেশ

শেখ হাসিনাকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের অভিনন্দন

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক : ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনঃনির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে এ অভিনন্দন জানান তিনি।

চিঠিতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট লেখেন, ‘প্রধানমন্ত্রীর সম্মানিত পদে অধিষ্ঠিত হওয়ায় অপরিসীম আনন্দের সঙ্গে আমি আপনার প্রতি গভীর শ্রদ্ধা ও আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’

জোকো উইডোডো বলেন, ‘এই সম্মানিত পদে আপনার নিয়োগ আপনার প্রতি বাংলাদেশের জনগণের গভীর শ্রদ্ধা ও অটুট আস্থার পরিচয়। আপনার বর্ণাঢ্য কর্মজীবন ও বিশাল অভিজ্ঞতার প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে, যা নিঃসন্দেহে বাংলাদেশকে সমৃদ্ধির দিকে নিয়ে যেতে যথেষ্ট সহায়ক হবে। অগ্রগতি ও সমৃদ্ধির নতুন যুগে প্রবেশের এ মুহূর্তে অত্যন্ত আশাবাদের সঙ্গে আমি আমাদের দুই মর্যাদাবান দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা উন্নয়নের আশা প্রকাশ করছি।’

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলেন, ‘পাঁচ দশকেরও বেশি সময় ধরে আমাদের বন্ধন ক্রমাগতভাবে বিকাশ লাভ করেছে এবং এখন এটি অভূতপূর্ব উচ্চতায় পৌঁছানোর সময়। আমি অত্যন্ত আস্থাবান যে আমরা এমন উপায় খুঁজে বের করতে সক্ষম হব, যার মাধ্যমে আমাদের যুগের অভূতপূর্ব সুযোগ-সুবিধা কাজে লাগাতে আমাদের সহযোগিতামূলক প্রচেষ্টা জোরদারে সক্ষম হব।’

প্রেসিডেন্ট জোকো উইডোডো বলেন, ‘এ সম্মানিত দায়িত্ব পালনে আপনার সমৃদ্ধ প্রচেষ্টার প্রতি আমার অটুট অঙ্গীকার ব্যক্ত করার পাশাপাশি আমি বিনীতভাবে আপনার প্রতি আমার গভীর শ্রদ্ধা ও সম্মান জানাচ্ছি।’

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...