Current date Sep 9, 2026
বাংলাদেশ

বিএসএফের গুলিতে নিহত বিজিবি সৈনিকের মরদেহ হস্তান্তর

URL copied
Share URL copied

জেলা প্রতিনিধি

যশোরের বেনাপোলে ধান্যখোলা জেলেপাড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বিজিবির সিপাহী রইস উদ্দিনের মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ। বুধবার (২৪ জানুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিটের সময় ৪৯ বিজিবির অধিনায়ক ও সহকারী পরিচালক মাসুদ রানার কাছে মরদেহ হস্তান্তর করা হয়। ভারতের গাঙ্গুলিয়া পাড়া সীমান্ত দিয়ে মরদেহ হস্তান্তর করে বিএসএফ।

বিজিবি জানায়, যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ শিকারপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ২৮ এস এর কাছে গাঙ্গুলিয়া পাড়া দিয়ে সিপাহী রইস উদ্দিনের মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ।
মরদেহ অ্যাম্বুলেন্সে যশোর ব্যাটালিয়ন সদরে নেওয়া হবে।

সোমবার (২২ জানুয়ারি) বিজিবির সিপাহী রইস উদ্দিন ধান্যখোলা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া এলাকার তারাপুর গ্রামের কামরুজ্জামানের ছেলে।

বিজিবি জানায়, সোমবার (২২ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে বিজিবি যশোর ব্যাটালিয়নের ধান্যখোলা বিওপির জেলেপাড়া পোস্ট সংলগ্ন এলাকায় ভারত থেকে আসা একদল গরু চোরাকারবারিকে সীমান্ত অতিক্রম করে আসতে দেখে বিজিবির টহল দল তাদের ‘চ্যালেঞ্জ’ করে। চোরাকারবারিরা তখন দৌড়ে ভারতের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় বিজিবি টহল দলের সদস্য সিপাহী মোহাম্মদ রইস উদ্দিন চোরাকারবারিদের ধাওয়া করতে করতে ঘন কুয়াশার কারণে দলবিচ্ছিন্ন হয়ে পড়লে প্রাথমিকভাবে তাকে খুঁজে পাওয়া না গেলেও পরবর্তী সময়ে বিভিন্ন মাধ্যমে জানা যায়, তিনি বিএসএফের গুলিতে আহত হয়ে ভারতের অভ্যন্তরে হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনার পরপরই উভয় দেশের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। পরে জানা যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই সৈনিক মারা যান।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...