Current date Sep 8, 2026
Lead Newsবাংলাদেশ

ফেব্রুয়ারিতে জার্মানি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

আগামী মাসের (ফেব্রুয়ারি) মাঝামাঝিতে জার্মানির মিউনিখ শহরে বসছে দুই দিনব্যাপী মিউনিখ সিকিউরিটি কনফারেন্স। ওই সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর এটি প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর হতে যাচ্ছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জার্মান ও ফ্রান্সের রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করেন। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর মিউনিখ সফরের বিষয়টি নিশ্চিত করেন মন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী জানান, মিউনিখ সম্মেলনে যাওয়ার সিদ্ধান্তগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক নিয়ে আমরা কাজ করছি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, আগামী ১৫ ফেব্রুয়ারি ঢাকা থেকে মিউনিখের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে সরকারপ্রধানের। দুই দিন দেশটি সফরে থাকবেন বঙ্গবন্ধুকন্যা। সব আনুষ্ঠানিকতা শেষে ১৮ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রীর মিউনিখ সফর নিয়ে ইতোমধ্যে কূটনৈতিকপত্রের মাধ্যমে জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কোলজের বৈঠক চাওয়া হয়েছে। বৈঠকটি হওয়ার বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

প্রসঙ্গত, আগামী ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখ শহরে মিউনিখ সিকিউরিটি কনফারেন্স অনুষ্ঠিত হবে। মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশ ও পৃথিবীর বিখ্যাত বহুজাতিক কোম্পানির শীর্ষ নেতারা সমসাময়িক গুরুত্বপূর্ণ নানান নিরাপত্তা বিষয় নিয়ে আলোচনায় অংশ নিয়ে থাকেন।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...