Current date Sep 9, 2026
বাংলাদেশ

মুন্সীগঞ্জে ৪ ইটভাটাকে ৩২ লাখ টাকা জরিমানা

URL copied
Share URL copied

জেলা প্রতিনিধি

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় মুন্সীগঞ্জের সিরাজদিখানে চারটি ইটভাটায় অভিযান চালিয়ে ৩২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ইটভাটা কার্যক্রম বন্ধ করতে ভাটার বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

বুধবার (৩১ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার বাসাইল ও বালুরচর ইউনিয়নে পরিবেশ অধিদপ্তরের সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমির নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানে বাসাইল ইউনিয়নের মেসার্স শামছুদ্দিন অ্যান্ড রবিলা ব্রিকসের মালিক আলতাফ হোসেনকে ৮ লাখ টাকা, একই এলাকার মেসার্স ন্যাশনাল ব্রিকসের মালিক অলি আহমেদকে ৭ লাখ টাকা, মেসার্স মায়ের দোয়ার মালিক জনি আহমেদকে ৭ লাখ টাকা, বালুচর ইউনিয়নের মায়ের দোয়া ব্রিকসের মালিককে ১০ লাখা টাকাসহ মোট ৩২ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় ইটভাটা কার্যক্রম বন্ধ করতে ভাটার বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা শাখার পরিচালক মো. রেদোয়ান উল্লাহ, উপ-পরিচালক আব্দুল্লাহ আল-মামুন, সিরাজদিখান থানা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. ফজলুল করিম ও সিরাজদিখান থানার এসআই মো. লোকমান হোসেন।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...