Current date Sep 9, 2026
বাংলাদেশ

মুকসুদপুরে উপজেলা নির্বাচন নিয়ে শোডাউন দিয়েছ আবুল কাশেম রাজ

URL copied
Share URL copied

নির্বাচনি রেশ কাটছে না মুকসুদপুরে। সংসদ নির্বাচন শেষে এখন চলছে উপজেলা নির্বাচনের গুনগুনানি। তফসিল ঘোষণা না হলেও মাঠে নেমে পড়েছেন সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থীরা।

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে পাঁচ শতাধিক মোটরসাইকেল, এক শতাধিক মাইক্রোবাস ও প্রায় অর্ধশতক মিনি ট্রাক নিয়ে শোডাউন দিয়েছেন চেয়ারম্যান প্রার্থী ইন্দুহাটি হলধর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ড্রিমওয়ে গ্রুপের চেয়ারম্যান আবুল কাশেম রাজ।

বৃহস্পতিবার (৮ফেব্রুয়ারী) সকালে উপজেলার খান্দারপাড়া ইউনিয়নের শিমুলতলা বাজার এলাকা থেকে এ শোডাউন শুরু হয়। পরে শোডাউনটি উপজেলা ব্যাপী সকল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এসময় তার সাথে প্রায় ১০ হাজার লোক শোডাউনে অংশ নেয়।

প্রার্থী আবুল কাশেম রাজ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁচ্ছে দিয়েছি। এলাকায় আমার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। আমার বিশ্বাস বিপুল ভোটে জয়লাভ করব।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...