Current date Sep 9, 2026
বাংলাদেশ

কমলাপুর আলিম মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

URL copied
Share URL copied

মুকসুদপুর, গোপালগঞ্জ, প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কমলাপুর আলিম মাদরাসায় ২দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) বিকালে মাদরাসা চত্বরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এছাড়াও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

এর আগে বুধবার সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন হয়। এদিন ৪০ টি ইভেন্টে শিক্ষার্থী ক্রীড়া প্রতিযোগিতা অংশগ্রহণ করে।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্যাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য কানতারা খান। মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি হুজ্জাত হোসেন লিটু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুকসুদপুর থানার ইন্সপেক্টর তদন্ত শীতল চন্দ্র পাল, মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য সরদার মজিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন মাদরাসার সহকারি শিক্ষক হায়দার হোসেন।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...