Current date Aug 1, 2026
বাংলাদেশ

মুকসুদপুরে এসিআই এ্যানিমাল জেনেটিক্স সিমেনের উৎপাদিত গবাদি পশুর প্রজেনী মেলা

URL copied
Share URL copied

মেহের মামুন, নিজস্ব সংবাদদাতা মুকসুদপুর, গোপালগঞ্জ :

“বদলে যাবে সারা দেশ, দুধে মাংশে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে এসিআই এ্যানিমাল জেনেটিক্স সিমেন দ্বারা উৎপাদিত গবাদি পশু (গরুর) বাছুরের প্রজেনী মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারী) সকাল থেকে দুপুর পর্যন্ত এসিআই এ্যানিমাল জেনেটিক্স এর আয়োজনে উপজেলার বাটিকামারী স্কুল এন্ড কলেজ মাঠে কৃত্রিম প্রজনন সম্প্রসারণ ও ব্যবস্থাপনা বিষয়ক প্রজেনী মেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত মেলায় ৩০ টি ষ্টলে এসিআই এ্যানিমাল জেনেটিক্স সিমেনের উৎপাদিত গবাদি পশুর (গরুর) বাছুর নিয়ে আসেন উপজেলার বিভিন্ন এলাকার খামারিরা। মেলায় গরুর বাছুরের স্বাস্থ্য পরিক্ষা ও গবাদি পশুর খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. গোবিন্দ চন্দ্র সরদার। এসিআই এ্যানিমাল জেনেটিক্স বিজনেস ডিরেক্টর মোজাফফর উদ্দীন আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মিরাজ হোসেন, এসিআই এ্যানিমাল জেনেটিক্স চিফ এ্যাডভাইজার ডা. অরবিন্দ কুমারা সাহা, এসিআই এ্যানিমাল হেলথ চিফ চিফ এ্যাডভাইজার ডা. হীরেশ রঞ্জন ভৌমিক, বাটিকামারী ইউপি চেয়ারম্যান এবাদত মাতুব্বর, বাটিকামারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরজু ভুইয়া প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন এসিআই এ্যানিমাল জেনেটিক্স এ্যাসিট্যান্ট মার্কেটিং ম্যানেজার ডা: মনিরুজ্জামান। অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন এসিআই জেনেটিক্স বরিশাল জোনের এরিয়া ম্যানেজার উজ্জল ব্রাউন দাস।

Share URL copied
অর্থনীতি

রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র সহযোগী প্রতিষ্ঠান রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সোমবার (১৩ জুলাই) মতিঝিলস্থ প্রতিষ্ঠানটির...

Lead Newsখেলা

সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক ১-১ গোলে সমতায় থাকা ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেই সময়ের প্রথমার্ধেও খেলা থাকে সমতায়। পরে বক্সের বাইরে থেকে সুইজারল্যান্ডের জালে...

Lead Newsবাংলাদেশ

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

নিজস্ব প্রতিবেদক সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।...