Current date Aug 1, 2026
বাংলাদেশ

বেইলি রোডে আগুনে নিহতের ঘটনায় শোক জানিয়ে প্রধানমন্ত্রীকে মোদীর চিঠি

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হা‌সিনাকে লেখা চি‌ঠিতে রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি ভবনে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মো‌দি।

শ‌নিবার (২ মার্চ) ঢাকায় ভারতীয় হাইক‌মিশন ফেসবুকে এক পোস্টে এ তথ‌্য জানায়।

হাইক‌মিশন জানায়, প্রধানমন্ত্রী শেখ হা‌সিনাকে লেখা এক চি‌ঠিতে গ্রিন কোজি ভবনে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মো‌দি। তি‌নি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

চিঠিতে মোদি বলেন, এই দুঃখের সময়ে ভারত বাংলাদেশের পাশে রয়েছে। আমার চিন্তাভাবনা এবং প্রার্থনা প্রধানমন্ত্রী এবং বন্ধুত্বপূর্ণ বাংলাদেশের জনগণের সঙ্গে থাকবে।

সরকার প্রধানকে ভারতের প্রধানমন্ত্রীর চি‌ঠি দেওয়ার বিষয়‌টি নি‌শ্চিত করলেও চি‌ঠি‌টি কবে পাঠা‌নো হয়েছে তা ফেসবুক পোস্টে উল্লেখ করে‌নি ভারতীয় হাইক‌মিশন।

গত বৃহস্প‌তিবার রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায়। ওই ঘটনায় এ পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। ১১ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তারা কেউ শঙ্কামুক্ত নন। আর জীবিত উদ্ধার করা হয়েছে ৭৫ জনকে।

Share URL copied
অর্থনীতি

রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র সহযোগী প্রতিষ্ঠান রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সোমবার (১৩ জুলাই) মতিঝিলস্থ প্রতিষ্ঠানটির...

Lead Newsখেলা

সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক ১-১ গোলে সমতায় থাকা ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেই সময়ের প্রথমার্ধেও খেলা থাকে সমতায়। পরে বক্সের বাইরে থেকে সুইজারল্যান্ডের জালে...

Lead Newsবাংলাদেশ

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

নিজস্ব প্রতিবেদক সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।...