Current date Sep 7, 2026
অর্থনীতি

পুরানাপল্টন শাখায় রূপালী ব্যাংকের ইসলামিক ব্যাংকিং উইন্ডো চালু

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

প্রচলিত ব্যাংকিং এর পাশাপাশি শরিয়াহ্ভিত্তিক ইসলামিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক পিএলসি। সারাদেশে ইসলামিক ব্যাংকিং কার্যক্রম চালু করার অংশ হিসেবে রাজধানীরপুরানা পল্টন কর্পোরেট শাখায় এ কার্যক্রম চালু করেছে ব্যাংকটি।

ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ জাহাঙ্গীর ইসলামিক ব্যাংকিং উইন্ডো কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক বলেন,গ্রাহকদের ব্যাপক আগ্রহের কারণে অচিরেই রূপালী ব্যাংক সারাদেশে ইসলামিকব্যাংকিং সেবা প্রদান করবে। ইতো মধ্যে আমরা রূপালী সদন কর্পোরেট শাখা ঢাকায় এ কার্যক্রম চালু করেছি এবং আজ থেকে পুরানা পল্টন কর্পোরেট শাখা থেকেও আমাদের গ্রাহকরা এই সেবা নিতে পারবেন।

অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর বলেন,প্রচলিত ব্যাংকিং এর পাশাপাশি ইসলামিক ব্যাংকিং সেবাকে জনগনের দোর গোড়ায় পৌঁছে দিতে চাই।এজন্য রূপালী ব্যাংক প্রযুক্তি ভিত্তিক বিভিন্ন পণ্য নিয়ে গ্রাহককে সেবা দিবে। এমডি আরও বলেন, গত বছর রূপালী ব্যাংক ৭গুণ মুনাফার প্রবৃদ্ধি নিয়ে সকল সূচকে সবার শীর্ষে ছিল।

এসময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, হাসানতানভীর ও কাজী আবদুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও ব্যাংকের মহাব্যবস্থাপক ফয়েজ আলম, মোহাম্মদ শাহেদুররহমান, মো. মঈনউদ্দিন মাসুদ, মো. নোমানমিয়া ,তানভীর হাসনা ইন মঈন ও এস.এম

দিদারুল ইসলাম এবং পুরানাপল্টন কর্পোরেট শাখার শাখাব্যবস্থাপকসহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...