Current date Sep 7, 2026
অর্থনীতি

৭ই মার্চ উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে রূপালী ব্যাংকের শ্রদ্ধা

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক পিএলসি। বৃহস্পতিবার (০৭ মার্চ) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক এবং ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীরের নেতৃত্বে ব্যাংকের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

দিবসটি উপলক্ষে নতুন প্রজন্মের শিশু কিশোরদের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ এবং সে চেতনায় সৃজনশীল কর্মে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের ছেলেমেয়েদের মাঝে চিত্রাঙ্কন, আবৃতি, দেশাত্নবোধক গান ও বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার ও হাসান তানভীর উপস্থিত ছিলেন।
অন্যান্য’র মধ্যে ব্যাংকের মহাব্যবস্থাপক মো. হারুনুর রশিদ, মো. ফয়েজ আলম, মোহাম্মদ শাহেদুর রহমান, মো. ইসমাইল হোসেন শেখ, সালামুন নেছা, তানভীর হাসনাইন মঈন ও আবু নাসের মোহাম্মদ মাসুদসহ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...