Current date Jul 26, 2026
বিশ্ব

গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত ১৩

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের নুসেইরাত শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে ১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার (৯ মার্চ) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। নিহতদের সবাই নারী ও শিশু বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।

কাতারভিত্তিক এই সংবাদমাধ্যমটি বলছে, ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকা জুড়ে আক্রমণ আরও জোরদার করেছে, নুসেইরাত শরণার্থী শিবিরে কমপক্ষে ১৩ জন নারী ও শিশুকে হত্যা করেছে এবং রাফাহতে একটি আবাসিক টাওয়ার ধ্বংস করেছে।

নুসেইরাত শরণার্থী শিবিরে একটি বাড়িতে হামলা চালিয়ে সেটি ধ্বংস করার ঘটনায় কমপক্ষে ১৩ ফিলিস্তিনি নিহত হন এবং সিভিল ডিফেন্স ক্রুরা এখন ধ্বংসস্তূপের নিচে থেকে হতাহতদের উদ্ধার করতে কাজ করছে। মৃতের সংখ্যা এবং আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দেইর আল-বালাহ শহরের নুসেইরাত শরণার্থী শিবিরে এর আগেও ইসরায়েল হামলা চালিয়েছিল।

এদিকে গাজার দক্ষিণে খান ইউনিসে ইসরায়েল বোমাবর্ষণ অব্যাহত রেখেছে এবং ইসরায়েলি বাহিনী হামাদের আশপাশে বেশ কয়েকটি আবাসিক টাওয়ারকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, গাজার আরেকটি শরণার্থী শিবিরে হামলায় দুই ফিলিস্তিনি নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় অন্তত ৮২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলেও জানানো হয়েছে।

অন্যদিকে নুসেইরাত শরণার্থী শিবিরের ওই বাড়িতে ইসরায়েলি হামলায় বেঁচে যাওয়া একজন বয়স্ক ব্যক্তি বলেছেন, তিনি ছাড়া ওই ভবনে থাকা সবাই ছিলেন নারী ও শিশু।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি আল জাজিরাকে বলেন, ‘গাজা উপত্যকায় কোনও নিরাপদ অঞ্চল নেই। এক ইঞ্চিও নিরাপদ নয়। ইসরায়েলিরা মিথ্যা বলছে। আমাদের বলা হয়েছিল গাজা উপত্যকা থেকে দক্ষিণ দিকে নিরাপদ। বাধ্য হয়ে আমরা এখানে আশ্রয় নিয়েছি। আমরা সবাই বেসামরিক।’

তিনি আরও বলেন, ‘ঘরের ভেতরে যারা ছিল তারা সবাই নারী ও শিশু। আমি তাদের মধ্যে সবচেয়ে বয়স্ক এবং একমাত্র পুরুষ ছিলাম। আমি আবারও বলছি, সবাই নারী ও শিশু ছিল।

আল জাজিরা বলছে, প্রায় ২১ জন বাস্তুচ্যুত ফিলিস্তিনি ভবনটিতে আশ্রয় নিচ্ছিলেন। তাদের মধ্যে অন্তত ১৩ জন ইসরায়েলি এই হামলায় নিহত হয়েছেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

সামনে স্থানীয় নির্বাচন, সবার সহযোগিতা চাই: ইসি সানাউল্লাহ

নিজস্ব প্রতিবেদক স্থানীয় নির্বাচনে সবার সহযোগিতা কামনা করেছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। বুধবার (৮ জুলাই) রাজধানীর...

Lead Newsবাংলাদেশ

শনিবার ঢাকা মেডিকেলে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালের ৮০ বছর পূর্তি উপলক্ষে আগামী শনিবার (১১ জুলাই) প্রতিষ্ঠানটি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

Lead Newsআইন-আদালত

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি...