Current date Sep 7, 2026
অর্থনীতি

৮ দিনে প্রবাসী আয় এলো ৫১ কোটি ২৯ লাখ ডলার

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

চলতি মার্চ মাসের প্রথম আট দিনে প্রবাসী বাংলাদেশিরা ৫১ কোটি ২৯ লাখ ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় (প্রতি এক ডলার সমান ১১০ টাকা হিসাবে) যার পরিমাণ পাঁচ হাজার ৬৪১ কোটি ৯০ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রেমিট্যান্স প্রবাহের এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে এর পরিমাণ প্রায় দুই বিলিয়ন ডলারে পৌঁছাবে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, মার্চে প্রথম আট দিনে ৫১ কোটি ২৯ লাখ ১০ হাজার ডলারের রেমিট্যান্স এসেছে দেশে। তার মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে এসেছে পাঁচ কোটি ২৪ লাখ ২০ হাজার ডলার, দুই বিশেষায়িত ব্যাংকের মধ্যে একটি ব্যাংক (কৃষি ব্যাংক) থেকে এসেছে ৯৭ লাখ ২০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৪ কোটি ৯০ লাখ ১০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৭ লাখ ৬০ হাজার ডলার।

আলোচিত সময়ের মধ্যে কোনো রেমিট্যান্স আসেনি এমন ব্যাংকের সংখ্যা ১২টি। তার মধ্যে রয়েছে রাষ্ট্রীয় বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বা বিডিবিএল, বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বা রাকাব, বেসরকারি খাতের বেঙ্গল কমার্সিয়াল ব্যাংক, কমিউনিটি ব্যাংক, সিটিজেনস ব্যাংক, আইসিবি ব্যাংক ও সীমান্ত ব্যাংক। এছাড়া বিদেশি ব্যাংকগুলোর মধ্যে রয়েছে সিটি ব্যাংক এনএ, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এবং উরি ব্যাংক।

এর আগে সবশেষ ফেব্রুয়ারি মাসের পুরো সময়ে বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীরা মোট ২১৬ কোটি ৬০ লাখ ডলার বা ২৩ হাজার ৮২৬ কোটি টাকা পাঠিয়েছিলেন। নতুন বছরের প্রথম মাস জানুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ২০১ কোটি ডলার বা ২ দশমিক ১ বিলিয়ন ডলার বা ২২ হাজার ১১০ কোটি টাকা। আর বিদায়ী বছরের শেষ মাস ডিসেম্বরে ১৯৮ কোটি ৯৮ লাখ ৭০ হাজার ডলার বা ২১ হাজার ৮০০ কোটি টাকার বেশি রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।

খাত সংশ্লিষ্টদের মতে, ২০২০ সালে হুন্ডি বন্ধ থাকায় ব্যাংকিং চ্যানেলে সর্বোচ্চ সংখ্যক রেমিট্যান্স এসেছিল। বিদায়ী ২০২২-২৩ অর্থবছরে ব্যাংকিং চ্যানেলে প্রবাসীরা পাঠিয়েছেন দুই হাজার ১৬১ কোটি মার্কিন ডলার। এটি এ যাবৎকালের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে করোনাকালীন ২০২০-২১ অর্থবছরে সর্বোচ্চ দুই হাজার ৪৭৭ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল দেশে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...