Current date Aug 1, 2026
বাংলাদেশ

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও ২ জনের মৃত্যু

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আরিফুল ইসলাম (৪০) ও মহিদুল ইসলাম (২৫) নামে দগ্ধ আরও দুইজনের মৃত্যু হয়েছে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।

এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচজনে।

এর আগে শনিবার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ শিশু তাইবা (৩) মারা যায়।

১৩ মার্চ সন্ধ্যা পৌনে ৬টার দিকে কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে দগ্ধ হন অন্তত ৩৫ জন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, তেলিরচালা এলাকার শফিক খান তার বাসার জন্য একটি গ্যাস সিলিন্ডার কিনে আনেন। পরে সিলিন্ডারটি চুলার সঙ্গে লাগানোর সময় গ্যাস বের হতে থাকে। এক পর্যায়ে তিনি এটি রাস্তায় ফেলে দেন। এসময় সেখানে একটি মাটির চুলার আগুন থেকে সিলিন্ডারে আগুন লেগে বিস্ফোরণ ঘটে। পরে রাস্তায় থাকা প্রায় ৩০-৩৫ জন দগ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাদের ঢাকায় পাঠানো হয়।

Share URL copied
অর্থনীতি

রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র সহযোগী প্রতিষ্ঠান রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সোমবার (১৩ জুলাই) মতিঝিলস্থ প্রতিষ্ঠানটির...

Lead Newsখেলা

সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক ১-১ গোলে সমতায় থাকা ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেই সময়ের প্রথমার্ধেও খেলা থাকে সমতায়। পরে বক্সের বাইরে থেকে সুইজারল্যান্ডের জালে...

Lead Newsবাংলাদেশ

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

নিজস্ব প্রতিবেদক সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।...