Current date Aug 1, 2026
বাংলাদেশ

ডেমরার কাপড়ের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

অবশেষে রাজধানীর ডেমরা ভাঙ্গা প্রেস এলাকায় কাপড়ের গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের সাড়ে আট ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

শুক্রবার (২২ মার্চ) সকাল ৮টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের সিনিয়র স্টাফ অফিসার (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার।

তিনি বলেন, ডেমরা ভাঙ্গা প্রেস এলাকার কাপড়ের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সকাল ৮টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

এর আগে, বৃহস্পতিবার (২১ মার্চ) রাত ১১টা ৩০ মিনিটে ডেমরা ভাঙ্গা প্রেস এলাকায় কাপড়ের গোডাউনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, বৃহস্পতিবার রাত ১১টা ৩০ মিনিটে আমাদের কাছে খবর আসে রাজধানীর ডেমরা ভাঙ্গা প্রেস এলাকায় তিন তলা ভবনের নীচ তলায় একটি কাপড়ের গোডাউনে আগুন লেগেছে। এরপর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছে রাত ১১টা ৪৫ মিনিটে। এরপর ডেমরা, পোস্তগোলা ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে মোট ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

Share URL copied
অর্থনীতি

রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র সহযোগী প্রতিষ্ঠান রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সোমবার (১৩ জুলাই) মতিঝিলস্থ প্রতিষ্ঠানটির...

Lead Newsখেলা

সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক ১-১ গোলে সমতায় থাকা ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেই সময়ের প্রথমার্ধেও খেলা থাকে সমতায়। পরে বক্সের বাইরে থেকে সুইজারল্যান্ডের জালে...

Lead Newsবাংলাদেশ

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

নিজস্ব প্রতিবেদক সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।...