Current date Aug 1, 2026
বাংলাদেশ

গাইবান্ধায় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামকে অব্যাহতি

URL copied
Share URL copied

জেলা প্রতিনিধি

নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় আদালতে চার্জ গঠন হওয়ায় গাইবান্ধার পলাশবাড়ীতে রফিকুল ইসলাম নামের এক ইউপি চেয়ারম্যানকে সাময়িক অব্যহতি দেওয়া হয়েছে।

অব্যহতিপ্রাপ্ত রফিকুল ইসলাম উপজেলার ৪ নম্বর বরিশাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি একই ইউনিয়নের ভগবানপুর গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার (২১ মার্চ) স্থানীয় সরকার বিভাগের এক চিঠিরপ মাধ্যমে ই রফিকুল ইসলামকে সাময়িক অব্যহতি দেওয়া হয়।

জানা যায়, পলাশবাড়ী উপজেলা তাঁতী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক নাসিমা খাতুনকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ ওঠে চেয়ারম্যান রফিকুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় ২০২১ সালের ৬ অক্টোবর নাসিমা খাতুন বাদি হয়ে পলাশবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।

ওই মামলায় চার্জ গঠন হওয়ায় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়।

গাইবান্ধা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নারী ও শিশু নির্যাতন আইনের এক মামলায় আদালতে চার্জ গঠন হওয়ায় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামকে সাময়িক অব্যহতি দেওয়া হয়েছে।

Share URL copied
অর্থনীতি

রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র সহযোগী প্রতিষ্ঠান রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সোমবার (১৩ জুলাই) মতিঝিলস্থ প্রতিষ্ঠানটির...

Lead Newsখেলা

সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক ১-১ গোলে সমতায় থাকা ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেই সময়ের প্রথমার্ধেও খেলা থাকে সমতায়। পরে বক্সের বাইরে থেকে সুইজারল্যান্ডের জালে...

Lead Newsবাংলাদেশ

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

নিজস্ব প্রতিবেদক সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।...