Current date Sep 7, 2026
অর্থনীতি

রূপালী ব্যাংকের মান্ডা উপশাখা উদ্বোধন

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মুগদায় স্মার্ট ব্যাংকিং সুবিধা নিয়ে মুগদা শাখা, ঢাকার আওতাধীন রূপালী ব্যাংক পিএলসি’র ২৫তম মান্ডা উপশাখা উদ্বোধন করা হয়েছে। মহান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি এই উপশাখাটি উৎসর্গ করা হয়।
সোমবার (২৫ মার্চ) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপশাখাটির উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর
অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর ।
এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার ও কাজী আব্দুর রহমান উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ঢাকা দক্ষিণ বিভাগীয়
কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. মইনুদ্দিন মাসুদ। ব্যাংকের ডিজিএম মো. মাসুদুল হাসান, আফরোজা আক্তার, মুগদা শাখার ব্যবস্থাপক খন্দকার শামছুল হক
ইভানসহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তাগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময়
উপস্থিত ছিলেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...