Current date Sep 8, 2026
Lead News

রূপালী ব্যাংকের নাজিরপুর উপশাখা উদ্বোধন

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

বরিশালের মুলাদীতে স্মার্ট ব্যাংকিং সুবিধা নিয়ে মুলাদী বন্দর শাখার আওতাধীন রূপালী ব্যাংক পিএলসি’র ২৬তম নাজিরপুর উপশাখা উদ্বোধন করা হয়েছে।

বুধবার (০৩ এপ্রিল) ভার্চ্যুয়ালি অনুষ্ঠানের মাধ্যমে উপশাখাটির উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর ।

উদ্বোধনী বক্তব্যে ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর সকলের ঐকান্তিক প্রচেষ্টা ও উন্নত সেবার মাধ্যমে গ্রামীন জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে উপশাখাটিকে ব্যবসা সফল শাখা হিসেবে গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন। তিনি এই শাখার মাধ্যমে গ্রামীণ অর্থনীতি তথা নাজিরপুর ইউনিয়নসহ অত্র এলাকার কৃষি অর্থনীতিতে দৃঢ়তার সাথে অবদান রাখার সুযোগের কথা উল্লেখ করেন।

অনুষ্ঠানে অংশ নেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, কাজী আব্দুর রহমান ও হাসান তানভীর। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের বরিশাল বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক রোকনুজ্জামান।

এ সময় অর্থমন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (অবঃ) মো. ইমদাদুল হক, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মোফাখখর হোসেন, ব্যাংকের ডিজিএম মো. আমিনুল ইসলাম, বিশিষ্ট শিল্পপতি মো. ফজলুল হক(সায়েদ), স্থানীয় ইউপি চেয়ারম্যান, নাজিরপুর ইউনাইটেড কলেজের অধ্যক্ষ ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...