Current date Aug 2, 2026
বাংলাদেশ

সর্বজনীন পেনশন স্কীম অবহিতকরণ সভা ও রেজিস্ট্রেশন হেল্প ডেস্ক উদ্বোধন

URL copied
Share URL copied

মেহের মামুন, মুকসুদপুর, গোপালগঞ্জ,

গোপালগঞ্জের মুকসুদপুরে সর্বজনীন পেনশন স্কীম নিয়ে অবহিতকরণ সভা ও রেজিস্ট্রেশনের জন্য একটি সেবা প্রদান বুথ তথা হেল্প ডেস্ক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ বিজয় সভাকক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত সকলকে পেনশন স্কীমের প্রয়োজনীয়তা ও জনগণকে এ বিষয়ে উদ্বুদ্ধ করার উপর গুরুত্বারোপ করা হয়

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) তাপসি বিশ্বাস দুর্গা, পৌর মেয়র আশরাফুল আলম শিমুল, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মেল্যা, মুকসুদপুর থানার ইন্সপেক্টর তদন্ত শীতল চন্দ্র পাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টএইচও ডা. রায়হান ইসলাম শোভনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও অন্যান্য সুধীজন উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজিজুর রহমান জানান, অবহিতকরণ সভা শেষে পেনশন রেজিস্ট্রেশনের জন্য একটি সেবা প্রদান বুথ তথা হেল্প ডেস্ক উদ্বোধন করা হয়। এতে করে সকল নাগরিক সহজেই রেজিষ্ট্রেশন করতে পারবে৷

Share URL copied
Lead Newsবিশ্ব

মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে চীন: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে চীনের হস্তক্ষেপের অভিযোগ তুলে কিছু গোয়েন্দা নথি অবমুক্ত করেছেন। তবে তার...

Lead Newsবাংলাদেশ

চট্টগ্রামে লবণ কারখানায় আগুন, দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ছয় শ্রমিক। তাদের...

অর্থনীতি

রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র সহযোগী প্রতিষ্ঠান রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সোমবার (১৩ জুলাই) মতিঝিলস্থ প্রতিষ্ঠানটির...