Current date Aug 2, 2026
বাংলাদেশ

মুকসুদপুরে হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু

URL copied
Share URL copied

মেহের মামুন, নিজস্ব সংবাদদাতা, মুকসুদপুর,  গোপালগঞ্জ :গোপালগঞ্জের মুকসুদপুরে জমিতে কাজ করতে গিয়ে হিটস্ট্রোকে ইয়ার খান (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১ মে) দুপুরে মুকসুদপুর উপজেলার পশারগাতী মধ্যেপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পশারগাতী ইউনিয়ন চেয়ারম্যান রহমান মীর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো সকালে নিজ জমিতে পাট নিড়ানির কাজ করছিলেন ইয়ারা খান। এ সময় তীব্র গরমে জমিতেই অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পশারগাতী ইউনিয়ন চেয়ারম্যান জানান, তিনি তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তিনি মারা যান।

Share URL copied
Lead Newsবিশ্ব

মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে চীন: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে চীনের হস্তক্ষেপের অভিযোগ তুলে কিছু গোয়েন্দা নথি অবমুক্ত করেছেন। তবে তার...

Lead Newsবাংলাদেশ

চট্টগ্রামে লবণ কারখানায় আগুন, দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ছয় শ্রমিক। তাদের...

অর্থনীতি

রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র সহযোগী প্রতিষ্ঠান রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সোমবার (১৩ জুলাই) মতিঝিলস্থ প্রতিষ্ঠানটির...