Current date Sep 7, 2026
অর্থনীতি

রূপালী ব্যাংকের অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

রূপালী ব্যাংক পিএলসির বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২৩-২০২৪-এ স্টেকহোল্ডারদের সমন্বয়ে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ জুন) ব্যাংকের প্রধান কার্যালয়ের ভিজিলেন্স অ্যান্ড ইন্টেলিজেন্স বিভাগের সার্বিক নির্দেশনায় এবং জোনাল অফিস ঢাকা উত্তর-পশ্চিমের তত্ত্বাবধানে জোনাল অফিসের কনফারেন্স রুমে এ সভা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. নোমান মিয়া। এ সময় তিনি গ্রাহকদের সঙ্গে মতবিনিময় করেন এবং অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনার কার্যক্রম সফল করতে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপক সালামুন নেছা এবং উপ-মহাব্যবস্থাপক ও ফোকাল পয়েন্ট কর্মকর্তা প্রবীর কুমার চক্রবর্তী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জোনাল অফিস ঢাকা উত্তর-পশ্চিমের উপ-মহাব্যবস্থাপক মো. মুক্তার হোসেন। এতে জোনাল অফিস ঢাকা উত্তর-পশ্চিমের আওতাধীন শাখা ব্যবস্থাপক ও গ্রাহকরা উপস্থিত ছিলেন।

সভায় গ্রাহক-ব্যাংকার সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমে সব অভিযোগ আন্তরিকভাবে নিষ্পত্তি করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। গ্রাহকদের অভিযোগগুলো আমলে নিয়ে তা প্রতিকারের ব্যবস্থা করা হয়। এ ছাড়া সভায় ব্যাংকের সেবার মান, অভিযোগের ধরণ ও প্রতিকারের পদ্ধতি নিয়ে আলোচনা হয়।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...