Current date Sep 7, 2026
অর্থনীতি

রূপালী ব্যাংকের রেকর্ড মুনাফা অর্জনের সাফল্য উদযাপন

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের অর্ধবার্ষিক (জানুয়ারি – জুন, ২০২৪) হিসাব সমাপনীতে মুনাফায় অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে রাষ্ট্র মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠার পর থেকে এবারই প্রথম অর্ধবার্ষিকীতে সর্বোচ্চ মুনাফা অর্জন করেছে রূপালী ব্যাংক।

মঙ্গলবার (০২ জুলাই ) ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীগণ কেক কেটে এই সাফল্য উদযাপন করেন। এই সাফল্য অর্জনের জন্য অনুষ্ঠানে ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীরকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ। এছাড়াও ব্যাংকের মহাব্যবস্থাপক, উপ-মহাব্যবস্থাপক, রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়ন সিবিএ ও বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দসহ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ এতে উপস্থিত ছিলেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...