Current date Aug 2, 2026
বাংলাদেশ

সাজেক থেকে ফিরছেন আটকে থাকা পর্যটকরা

URL copied
Share URL copied

জেলা প্রতিনিধি

পানি কমতে শুরু করায় সাজেকে আটকে পড়া পর্যটকরা খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বুধবার (৩ জুলাই) দুপুরে সাজেক থেকে পর্যটকবাহী এবং ব্যক্তিগত গাড়িতে রওনা করেন পর্যটকরা। বিষয়টি নিশ্চিত করেছেন সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা।

মতিজয় ত্রিপুরা বলেন, বাঘাইহাট বাজারে পানি কমতে শুরু করায় বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সাজেক থেকে পর্যটকবাহী স্কট রওনা করে। আমরা জানতে পেরেছি পর্যটকরা গঙ্গারামমুখ পর্যন্ত গাড়িতে যাবেন। এরপর ডুবে থাকা সড়কের অংশ নৌকায় পার হয়ে খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা গাড়িতে করে খাগড়াছড়ি পৌঁছাবেন।

সাজেক জিপ সমিতির লাইনম্যান ইয়াসিন আরাফাত বলেন, সড়কের পানি কমে যাওয়ায় সাজেকে আটকে পড়া গাড়ি পর্যটক নিয়ে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা করেছে। বৃষ্টি না হওয়ায় পানি দ্রুত কমছে। আর বৃষ্টি না হলে আশা করছি বিকেলের মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।

Share URL copied
Lead Newsবিশ্ব

মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে চীন: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে চীনের হস্তক্ষেপের অভিযোগ তুলে কিছু গোয়েন্দা নথি অবমুক্ত করেছেন। তবে তার...

Lead Newsবাংলাদেশ

চট্টগ্রামে লবণ কারখানায় আগুন, দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ছয় শ্রমিক। তাদের...

অর্থনীতি

রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র সহযোগী প্রতিষ্ঠান রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সোমবার (১৩ জুলাই) মতিঝিলস্থ প্রতিষ্ঠানটির...