Current date Sep 7, 2026
অর্থনীতি

অর্ধ বার্ষিকিতে ৩০ শতাংশ ইপিএস বেড়েছে রূপালী ব্যাংকের

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি’র পরিচালনা পর্ষদ ২য় প্রান্তিকের (এপ্রিল-জুন, ২০২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ২০২৪ সালের জানুয়ারি-জুন ছয় মাসে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ৯৪ পয়সা যা গতবছর একই সময়ে ছিল ৭৯ পয়সা।একক ভাবে ইপিএস হয়েছে ৮৭ পয়সা যা গত বছরের একই সময়ে ইপিএস ছিল ৬৭ পয়সা।প্রতিবেদন অনুযায়ী ব্যাংকটির আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে ৩০ শতাংশ।

সমন্বিত ভাবে আলোচ্য তিন মাসে ইপিএস হয়েছে ৪৫ পয়সা যা গত বছরের একই সময়ে ছিল ৪২ পয়সা। একক ভাবে এপ্রিল-জুন তিন মাসে ব্যাংকটির ইপিএস হয়েছে ৪৩ পয়সাযা গত বছর একই সময়ে ছিল ৩৬ পয়সা।

শেয়ার বাজারে তালিকাভূক্ত ব্যাংকটি ২০২৩ সালে বিনিয়োগ কারীদের ৫ শতাংশ স্টক ডেভিডেন্ট প্রদান করেছে। এক সময় পিছিয়ে পড়া ব্যাংকটি ২০২২ সালের আগষ্টের পর থেকে ইউটার্ন নিয়ে ধারা বাহিক ভাবে প্রতি প্রান্তিকেই শেয়ার প্রতি আয় বেড়েছে।

২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৭.৫০টাকা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...