Current date Aug 2, 2026
Lead Newsবাংলাদেশ

উত্তরায় অবস্থান নিয়েছে বিজিবি

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনে অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শনিবার (৩ আগস্ট) বেলা ১২টা ২৫ মিনিটের দিকে পাঁচটি গাড়িতে বিজিবি সদস্যরা সেখানে যান।

সারাদেশে আজ বিক্ষোভ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একইসঙ্গে রোববার থেকে অনির্দিষ্টকালের ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি ঘিরে উত্তরায় সর্তক অবস্থান নিয়েছে বিজিবি।

এর আগে, সকাল ৮টা থেকে বিএনএস সেন্টারের সামনে এবং বিপরীত পাশের সড়কে প্রায় শতাধিক পুলিশ সদস্যকে অবস্থান নিতে দেখা গেছে। পরিস্থিতি মোকাবিলায় সঙ্গে রাখা হয়েছে আর্মড পার্সোনাল ক্যারিয়ার (এপিসি)।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, মার্কেটের সামনে প্রধান সড়কের পাশে রাখা হয়েছে এপিসি। মার্কেটের বিভিন্ন প্রান্তে অবস্থান করছেন পুলিশের সদস্যরা। মার্কেটের পেছনের সড়কগুলোতে রয়েছে উত্তরা পশ্চিম থানার বেশকিছু গাড়ি। সেগুলোতেও রয়েছেন পুলিশের সদস্যরা। সকালে ১১টা ১৫ মিনিটের দিকে উত্তরা বিভাগের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শনে যান। এসময় অস্ত্রসহ পুলিশ সদস্যদের সর্তক থাকতে দেখা যায়।

তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভকারী কাউকে সড়কে বা মার্কেটের সামনে দেখা যায়নি।

এদিকে গতকাল শুক্রবার (২ আগস্ট) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেন, সারা দেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে শনিবার (৩ আগস্ট) সারা দেশে বিক্ষোভ মিছিল ও রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হলো।

তিনি বলেন, আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা করছি, শনিবার সারাদেশের প্রতিটি পাড়া-মহল্লায়, প্রতিটি জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। এরপর থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হবে।

Share URL copied
Lead Newsবিশ্ব

মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে চীন: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে চীনের হস্তক্ষেপের অভিযোগ তুলে কিছু গোয়েন্দা নথি অবমুক্ত করেছেন। তবে তার...

Lead Newsবাংলাদেশ

চট্টগ্রামে লবণ কারখানায় আগুন, দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ছয় শ্রমিক। তাদের...

অর্থনীতি

রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র সহযোগী প্রতিষ্ঠান রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সোমবার (১৩ জুলাই) মতিঝিলস্থ প্রতিষ্ঠানটির...