Current date Sep 6, 2026
Lead Newsআইন-আদালত

অবশেষে হাইকোর্ট ছাড়লেন আন্দোলনকারী শিক্ষার্থীরা

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের সাত বিচারপতির পদত্যাগের আশ্বাস পাওয়ার পর হাইকোর্ট এলাকা ছেড়ে দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। ‘পালাইছে রে পালাইছে, প্রধান বিচারপতি পালাইছে’- স্লোগান দিতে দিতে হাইকোর্ট ছাড়েন তারা। এর আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুব উদ্দিন খোকন শিক্ষার্থীদের এ ব্যাপারে আশ্বস্ত করেন।

শনিবার (১০ আগস্ট) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে তারা হাইকোর্ট থেকে চলে যেতে থাকেন এবং ২টার মধ্যে হাইকোর্ট এলাকা ছেড়ে দেন।

এ এম মাহবুব উদ্দিন খোকন শিক্ষার্থীদের বলেন, প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের বিচারপতিরা পদত্যাগ করতে যাচ্ছেন। আপনারা এখন চলে যান।

এর আগে দুপুর ১টা ১৫ মিনিটের দিকে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সন্ধ্যার মধ্যে পদত্যাগ করবেন জানানোর পর হাইকোর্ট এলাকা থেকে সবাইকে সরে যেতে অনুরোধ করেন সেনাবাহিনীর সদস্যরা।

এসময় সেনাবাহিনীর সদস্যরা মাইকে বলেন, আপনারা সুষ্ঠু বিচারের জন্য এ আন্দোলন করছেন। প্রধান বিচারপতি পদত্যাগ করবেন বলে জানিয়েছেন। আপনারা এখন এ জায়গা থেকে সরে যান। এত ভিড়ের মধ্যে যেকোনো অঘটন ঘটতে পারে। তাতে বিচারশালা ক্ষতিগ্রস্ত হবে এবং আপনাদের আন্দোলন বাধাগ্রস্ত হবে। আপনারা সরে যান।

শনিবার (১০ আগস্ট) বেলা ১১টা থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা মিছিল সহকারে হাইকোর্টে আসা শুরু করেন। তারা বিচারপতিদের দলবাজ দাবি করে পদত্যাগ করার দাবি জানিয়ে স্লোগান দেন।

শিক্ষার্থীরা স্লোগানে বলেন— ‘জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে’; ‘দফা এক দাবি এক, বিচারপতির পদত্যাগ’; ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’; ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’; ‘শেখ হাসিনার দালালি, চলবে না চলবে না’।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...