Current date Aug 2, 2026
Lead Newsবাংলাদেশ

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উপদেষ্টা হলেন ফারুক-ই-আজম

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজমকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাকে দপ্তর দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম বীর প্রতীক খেতাবপ্রাপ্ত।

এর আগে, গত ৮ আগস্ট প্রধান উপদেষ্টাসহ ১৪ জন উপদেষ্টার শপথ নেন। এরপর ১১ আগস্ট আরও দুই উপদেষ্টা শপথ নিয়েছেন। বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম যুক্তরাষ্ট্রে থাকার কারণে শপথ নিতে পারেননি।

গত ৯ আগস্ট প্রথম দফায় উপদেষ্টাদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অধীনে ছিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

Share URL copied
Lead Newsবিশ্ব

মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে চীন: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে চীনের হস্তক্ষেপের অভিযোগ তুলে কিছু গোয়েন্দা নথি অবমুক্ত করেছেন। তবে তার...

Lead Newsবাংলাদেশ

চট্টগ্রামে লবণ কারখানায় আগুন, দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ছয় শ্রমিক। তাদের...

অর্থনীতি

রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র সহযোগী প্রতিষ্ঠান রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সোমবার (১৩ জুলাই) মতিঝিলস্থ প্রতিষ্ঠানটির...