Current date Sep 7, 2026
অর্থনীতি

রূপালী ব্যাংকের নতুন চেয়ারম্যান নজরুল হুদা

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

রূপালী ব্যাংক পিএলসি’র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর নজরুল হুদাকে নিয়োগ দেয়া হয়েছে।

অভিজ্ঞ এই ব্যাংকারকে ৩ বছরের জন্য রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংকের চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (১৩ আগস্ট) অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ প্রদান করা হয়।

এর আগে তিনি বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি দীর্ঘদিন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেন।

কেন্দ্রীয় ব্যাংকে ৩৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন নজরুল হুদা বিভিন্ন আন্তজার্তিক সংস্থায় প্রেষণে কাজ করেছেন এবং মালদ্বীপ মনিটারি অথরিটির উপদেষ্টা হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি অব নিউ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...