Current date Sep 7, 2026
Lead Newsঅর্থনীতি

জনতা ব্যাংকে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে সচেতন কর্মশালা অনুষ্ঠিত

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

জনতা ব্যাংক পিএলসির সকল মহাব্যবস্থাপকদের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ পরিপালন বিষয়ে অধিকতর সচেতন করার লক্ষ্যে শনিবার (৩১ আগষ্ট) জনতা ব্যাংক স্টাফ কলেজে দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়। এ কর্মশালায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল জব্বার প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে অন্যান্য বক্তাদের মধ্যে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের দুইজন যুগ্ন পরিচালক, জনতা ব্যাংক পিএলসি.’র প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা (CAMLCO) এবং উপপ্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা (DCAMLCO) বক্তব্য রাখেন।

দিনব্যাপি ওয়ার্কসপে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ, ট্রেড বেইজড মানিলন্ডারিং প্রতিরোধ, বিগত দিনগুলোতে ঘটে যাওয়া এ বিষয়ক আর্থিক অনিয়মসমূহের বিষয়ে মাঠ পর্যায়ের অভিজ্ঞতা আদানপ্রদান এবং সেসব অনিয়ম দূরীকরণে কী কী ধরণের পদক্ষেপ নেওয়া যেতো সে বিষয়ে আলোচনা করা হয়। ভবিষ্যতে এ বিষয়ে অধিকতর সচেতন থাকার ব্যপারে গুরত্বারোপ করা হয়।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...