Current date Sep 7, 2026
অর্থনীতি

রূপালী ব্যাংকের বরিশাল বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

রূপালী বাংক পিএলসি বরিশাল বিভাগের ব্যবসায়িক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বরিশালস্থ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর।

এ সময় ব্যবস্থাপনা পরিচালক বর্তমান ব্যাংকিং খাতের চ্যালেঞ্জসমূহ মোকাবেলা করে উন্নত গ্ৰাহকসেবা প্রদানের মাধ্যমে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের উপর গুরুত্বারোপ করেন।

এছাড়াও তিনি বিভিন্ন ব্যবসায়িক সূচকে সাফল্য অর্জনের জন্য বরিশাল বিভাগের নির্বাহী ও শাখা ব্যবস্থাপকবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার জন্য সবাইকে নির্দেশনা প্রদান করেন।

এতে সভাপতিত্ব করেন ব্যাংকের বরিশাল বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আল মাহমুদ।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল আঞ্চলিক কার্যালয়ের জোনাল ম্যানেজার মো. আমিনুল ইসলাম, পটুয়াখালী আঞ্চলিক কার্যালয়ের জোনাল ম্যানেজার মো. মনজুর হোসেন, ভোলা আঞ্চলিক কার্যালয়ের জোনাল ম্যানেজার মো. হায়দার আলী, পিরোজপুর আঞ্চলিক কার্যালয়ের জোনাল ম্যানেজার বিপুল কৃষ্ণ সন্নমত, বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. আব্দুল হালিম ও মো. আব্দুল কাদের জিলানী, বিভাগীয় অফিস ও জোনাল অফিসের নির্বাহী কর্মকর্তাগণ, বরিশাল বিভাগের ৪৯ টি শাখা ও ২ টি উপশাখা প্রধান এবং অন্যান্য কর্মচারীবৃন্দ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...