Current date Sep 7, 2026
Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

রূপালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৪ পালন করা হয়েছে। রাষ্ট্রের মূল ধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহন নিশ্চিতকরণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের তথ্য অধিকার দিবসের স্লোগান রাখা হয় ‘কর্তৃপক্ষের সকল দ্বার খুলে দেবে তথ্য অধিকার’।

রবিবার (২৯ সেপ্টেম্বর) তথ্য অধিকার দিবসকে সামনে রেখে রাজধানীর দিলকুশায় রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে থেকে তথ্য অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এক বর্নাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) পারসুমা আলমের নেতৃত্বে এই র‌্যালিতে উপব্যবস্থাপনা পরিচালক হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ অংশ নেন। এছাড়াও ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদুর রহমান, মো. শাহজাহান চৌধুরী, মোহাম্মদ সাফায়েত হোসেন, মো. মইন উদ্দিন মাসুদ ও সালামুন নেছাসহ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক, সহকারী মহাব্যবস্থাপক এবং সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা এতে অংশ নেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...