Current date Sep 7, 2026
অর্থনীতি

ফ্রোজেন ফুডস বাজারজাত করবে লাভেলোর সহযোগী প্রতিষ্ঠান শারিকা ফুট্স এন্ড আমানদালা

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক: শেয়ার বাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি তাওফিকা ফুস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি-এর সহযোগী প্রতিষ্ঠান ‘শারিকা ফুস এন্ড আমানদালা লিমিটেড “আমানদালা”’ নামে ফ্রোজেন ফুস বাজারজাত করতে যাচ্ছে।

বাংলাদেশে বর্তমানে ফ্রোজেন ফুড শিল্প খুবই জনপ্রিয় আর তাই এই শিল্প দ্রুত বিস্তার লাভ করছে। এক কথায় বলা যায় যে, ফ্রোজেন ফুড শিল্প বর্তমানে বাংলাদেশে ক্রমবর্ধমান শিল্পসমূহের মধ্যে অন্যতম এবং তা দেশের অর্থনীতির একটি অবিচ্ছেদ্য অংশে পরিনত হয়েছে। একটি হিসাব অনুযায়ী এবছর শেষে ফ্রোজেন ফুড শিল্পের বাজার আয়তন ৬০০ কোটি টাকারও বেশী হবে। এই শিল্প বাৎসরিক ১৮%-২০% হারে প্রবৃদ্ধি অর্জন করছে যা খুবই আশাব্যঞ্জক।

ফ্রোজেন ফুড শিল্পের বিকাশের অত্যন্ত সম্ভাবনার কথা বিবেচনা করে তাওফিতা ফুড়স এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি-এর সহযোগী প্রতিষ্ঠান। শারিকা ফুডস এন্ড আমানদালা লিমিটেড ময়মনসিংহ জিলার ভালুকাতে প্রাথমিকভাবে দৈনিক চার মেট্রিক টন বিভিন্ন ধরনের ফ্রোজেন ফুড তৈরীর ক্যাপাসিটি সমৃদ্ধ একটি কারখানা নির্মাণের উদ্যোগ নিয়েছে।

শারিকা ফুড়স এন্ড আমানদালা লিমিটেড পারাটা, রুটি, চিকেন নাগেটস, মিটবল, ফিশবল, আলু পুরি, ডাল পুরি, স্প্রিং রোল, সামুচা, সিঙ্গারা, প্রসেসকৃত মুরগি, গরুর মাংশ, খাসির মাংশ, প্রসেসকৃত সবজি এবং প্রসেসকৃত বিভিন্ন ধরনের মাছ বাজারজাত করবে। আশা করা যাচ্ছে, আগামী বছরে শারিকা ফুৎস এন্ড আমানদালা লিমিটেডের ফ্রোজেন ফুডস গুলো বাজারে পাওয়া যাবে।

বাজারজাত করণের ক্ষেত্রে “আমানদালা” অভ্যন্তরীণ বাজার থেকে বৈশ্বিক বাজারকেই অরুত্ব দিবে। এর ৮০% এর বেশি পণ্য যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য ও কানাডায় রপ্তানি করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...