Current date Jul 26, 2026
Lead Newsবিশ্ব

ইসরায়েলে ‘থাড’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক:

ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে দেশটিতে একটি উন্নত ক্ষেপণাস্ত্র-প্রতিরোধী ব্যবস্থা (থাড) পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়; ওই ক্ষেপণাস্ত্র-প্রতিরোধী ব্যবস্থা ইসরায়েলে সেনা সদস্যও পাঠাচ্ছে তারা।

পেন্টাগনের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা সোমবার (১৪ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

হামাস ও হিজবুল্লাহ নেতাদের হত্যার প্রতিশোধ হিসেবে ইরান ইসরায়েলে শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে এই ঘোষণা এলো।

মার্কিন প্রতিরক্ষা বিভাগ রোববার বলেছে, পেন্টাগনের প্রধান লয়েড অস্টিন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা বাড়াতে সাহায্য করার জন্য একটি টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স (THAAD) মোতায়েনের অনুমোদন দিয়েছেন। থাড ব্যাটারি ইসরায়েলের সমন্বিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করবে।

পেন্টাগন ঘোষণা দিয়েছে, ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে তার শীর্ষ মিত্র ইসরায়েল ‘লৌহবন্ধ’ সমর্থন প্রদান অব্যাহত রাখার অংশ হিসেবেই এই সামরিক সহায়তা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। এই পদক্ষেপ ইসরায়েলের প্রতিরক্ষা এবং ইসরায়েলে আমেরিকানদেরকে ইরানের যেকোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা করবে।

বার্তাসংস্থা এপি জানিয়েছে, যুক্তরাষ্ট্রকে ইরান বার্তা দিয়েছে তারা যেন তাদের সেনাদের ইসরায়েলে না পাঠায়। এতে তাদের সেনারা ঝুঁকিতে পড়বে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

সামনে স্থানীয় নির্বাচন, সবার সহযোগিতা চাই: ইসি সানাউল্লাহ

নিজস্ব প্রতিবেদক স্থানীয় নির্বাচনে সবার সহযোগিতা কামনা করেছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। বুধবার (৮ জুলাই) রাজধানীর...

Lead Newsবাংলাদেশ

শনিবার ঢাকা মেডিকেলে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালের ৮০ বছর পূর্তি উপলক্ষে আগামী শনিবার (১১ জুলাই) প্রতিষ্ঠানটি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

Lead Newsআইন-আদালত

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি...