Current date Sep 6, 2026
Lead Newsখেলা

ভুটানকে ৭ গোলে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক :

প্রথমার্ধে ৫-১ গোলে এগিয়ে থেকেই সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশের মেয়েরা। দ্বিতীয়ার্ধে আরো দুই গোল করে বাংলাদেশ সেমিফাইনাল জিতেছে ৭-১ ব্যবধানে।

প্রথমার্ধে জোড়া গোল করা তহুরা দ্বিতীয়ার্ধে আরেকটি গোল করে হ্যাটট্রিক পূরণ করেন। সপ্তম গোলটি করেছেন মাসুরা পারভীন।

নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ একচেটিয়া প্রাধান্য নিয়ে খেলে ভুটানকে উড়িয়ে দিয়েছে। ২০২২ সালের সেমিফাইনালে ভুটানকে বাংলাদেশ হারিয়েছিল ৮-০ গোলে। দুই বছরে ভুটান অনেকটা এগিয়েছে নারী ফুটবলে। এই টুর্নামেন্টে তারা ভালো খেলেই সেমিফাইনাল পর্যন্ত এসেছিল।

শুরু থেকে গোলের জন্য মরিয়া সাবিনারা সফল হন অষ্টম মিনিটেই। বাম দিক থেকে ঋতুপর্ণা চাকমার কোনাকুনি শটে এগিয়ে যায় চ্যাম্পিয়নরা। এর পর ব্যবধান দ্বিগুণ করেন তহুরা খাতুন।

ভারতের বিপক্ষে জোড়া গোল করা তহুরা নিজেদের দ্বিতীয় গোল করলে বাংলাদেশ এগিয়ে যায় ৩-০ ব্যবধানে। পরের দুই গোল করেন অধিনায়ক সাবিনা খাতুন। ৪১ মিনিটে ভুটান একটি গোল করে ব্যবধান কমিয়ে ৫-১ করে।

সেমিফাইনালে বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন আনেন কোচ পিটার বাটলার। শামসুন্নাহার জুনিয়রের পরিবর্তে এ ম্যাচে কোচ একাদশে নিয়েছেন সাগরিকাকে।

বিকেলে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও নেপাল। জয়ী দলের বিপক্ষে বাংলাদেশ শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবে ৩০ অক্টোবর। ২০২২ সালের ফাইনালে বাংলাদেশ ৩-১ গোলে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...