Current date Sep 7, 2026
অর্থনীতি

সিলেটে পপুলার লাইফের বীমা দাবির ৩ কোটি ১৬ লাখ টাকার চেক হস্তান্তর

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সিলেট অঞ্চলের বীমা গ্রাহকের ৩ কোটি ১৬ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর ও উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা উন্নয়ন সভা আয়োজিত হয়েছে। শবিবার (২৬ অক্টোবর) সকালে সিলেটে হোটেল নির্ভানা ইনের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

পপুলার লাইফের একক বীমা প্রকল্পের মহা ব্যবস্থাপক ফিরোজ জামান উজ্জলের সভাপতিত্বে মেয়াদ উত্তীর্ণ বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফের উর্দ্ধতন উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন, জনপ্রিয় বীমা প্রকল্পের উর্দ্ধতন উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন।

ব্যবসা উন্নয়ন সভা শেষে মেয়াদ উত্তীর্ণ বীমা গ্রাহকের হাতে বীমা দাবির চেক হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বি এম শওকত আলী।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...