Current date Aug 2, 2026
Lead Newsবাংলাদেশ

পররাষ্ট্র সচিবের সঙ্গে শ্রীলঙ্কার হাইকমিশনারের সাক্ষাৎ

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক :

পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার এইচ ই ধর্মপাল বীরাক্কোদি। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে পররাষ্ট্র সচিব অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ ও অগ্রাধিকারসমূহের রূপরেখা তুলে ধরেন।

পররাষ্ট্র সচিব ও হাইকমিশনার উভয়েই দ্বিপক্ষীয় সম্পর্কের পুরো ক্ষেত্র নিয়ে আলোচনার জন্য বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে পররাষ্ট্র দপ্তরের পরামর্শ অনুষ্ঠানের গুরুত্বের ওপর জোর দেন।

হাইকমিশনার বীরাক্কোদি উল্লেখ করেন, আগামী ১৪ নভেম্বর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া সংসদীয় নির্বাচনের পর শ্রীলঙ্কা পরবর্তী পররাষ্ট্র দপ্তরের পরামর্শের তারিখ প্রস্তাব করবে।

দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের নতুন সম্ভাবনা উন্মোচনের লক্ষ্যে উভয় পক্ষ শিগগির চুক্তি সইয়ের লক্ষ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনা ত্বরান্বিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেয়।

পররাষ্ট্র সচিব ও হাইকমিশনার উভয়ই দুই দেশের মধ্যে মুলতবি থাকা চুক্তি ও সমঝোতা স্মারক পর্যালোচনা করেন। তারা উপকূলীয় জাহাজ চলাচল, দ্বৈত কর পরিহার ও শুল্ক বিষয়ে পারস্পরিক প্রশাসনিক সহায়তা বিষয়ক চুক্তি চূড়ান্ত করার ওপর জোর দেন।

উভয় পক্ষ সার্ক, বিমসটেক ও অন্যান্য আঞ্চলিক ও বহুপক্ষীয় ফোরামে ঘনিষ্ঠভাবে কাজ করার ওপর জোর দেয়।

Share URL copied
Lead Newsবিশ্ব

মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে চীন: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে চীনের হস্তক্ষেপের অভিযোগ তুলে কিছু গোয়েন্দা নথি অবমুক্ত করেছেন। তবে তার...

Lead Newsবাংলাদেশ

চট্টগ্রামে লবণ কারখানায় আগুন, দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ছয় শ্রমিক। তাদের...

অর্থনীতি

রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র সহযোগী প্রতিষ্ঠান রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সোমবার (১৩ জুলাই) মতিঝিলস্থ প্রতিষ্ঠানটির...