Current date Aug 2, 2026
Lead Newsবাংলাদেশ

গাজীপুরে ফ্ল্যাট থেকে ২ যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

URL copied
Share URL copied

গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরে কাশিমপুরের একটি চারতলা ভবনের ফ্ল্যাট থেকে দুই যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ নভেম্বর) দিনগত রাত ২টার দিকে মহানগরীর কাশিমপুরের মাধবপুর (উত্তরপাড়া) এলাকার রেজাউল করিমের মালিকানাধীন ভবন থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। খবর পেয়ে রাতেই গাজীপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিহতরা হলেন, সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার চাঁদপুর গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে রাসেল হোসেন (২৩) এবং ভোলা জেলার সদর উপজেলার চরভেদুরা গ্রামের জাফর আলীর ছেলে সুফিয়ান (২৪)। তারা উভয়ে কাশিমপুর থানাধীন মাধবপুর উত্তর পাড়া এলাকায় রেজাউল করিমমের বাসায় ভাড়া থেকে একটি কারখানার গোডাউনে প্যাকেজিংয়ের কাজ করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত রাসেল এবং সুফিয়ান চারতলা ওই ভবনের চারতলা ফ্ল্যাটে দীর্ঘদিন ভাড়া বাসায় বসবাস করে স্থানীয় একটি কারখানার গোডাউনে প্যাকেজিংয়ের কাজ করতেন। কারখানার মালিক রাতে ওই ভবনের কেয়ারটেকার বকুলকে ফোন করে বলেন, রাসেল ও সুফিয়ান মঙ্গলবার কারখানায় আসেনি। পরে কেয়ারটেকার বকুল রাত ১১টার দিকে চারতলায় উঠে কক্ষের ভেতর তাদের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কেন এবং কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share URL copied
Lead Newsবিশ্ব

মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে চীন: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে চীনের হস্তক্ষেপের অভিযোগ তুলে কিছু গোয়েন্দা নথি অবমুক্ত করেছেন। তবে তার...

Lead Newsবাংলাদেশ

চট্টগ্রামে লবণ কারখানায় আগুন, দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ছয় শ্রমিক। তাদের...

অর্থনীতি

রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র সহযোগী প্রতিষ্ঠান রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সোমবার (১৩ জুলাই) মতিঝিলস্থ প্রতিষ্ঠানটির...